ছবি : প্রতিনিধি
নওগাঁ: নওগাঁ সদর উপজেলা কালিতলা ব্রীজ হতে হাপানিয়া বাজার পর্যন্ত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রীজে কাজের উদ্বোধন করেন-নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রটন (ইসিসিসিপি-ড্রট) এর প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছে- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ড(জিসিএফ)।
পরে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, বিএনপি নেতা মোসাদ্দুর রহমা রকেট, জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহানসহ সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।
আয়োজকরা জানান- নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রীজ হতে হাপানিয়া বাজার পর্যন্ত খালটির দৈর্ঘ্য ৭কিলোমিটার। খালটি পুনঃখননে কাজের বরাদ্দ ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা। বর্ষা মৌসুমে খালের পানি উপচে পড়লেও শুষ্ক মৌসুমে খালটি শুকিয়ে যায়। খালের পানি দিয়ে কৃষকরা সহজে ও কম খরচে জমিতে সবজি ও ধানের আবাদ করতে পারেন। দীর্ঘ বছরের খালটি খনন না হওয়ায় পলি পড়ে ভরাট হয়ে যায়।
পিএস
আপনার মতামত লিখুন :