সোনালী নিউজের খবরে এক বছর পর বাবার খোঁজ পেল ছেলে

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১১:৩৯ পিএম
সোনালী নিউজের খবরে এক বছর পর বাবার খোঁজ পেল ছেলে

সরকার নিবন্ধিত অনলাইন পোর্টাল সোনালী নিউজে সংবাদ প্রচারের পর প্রায় ১ বছর পর নিখোঁজ হওয়া ৯০ বছরের সেই বৃদ্ধা বাবাকে খুঁজে পেলেন ছেলে। বৃদ্ধা মতিউরের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানায়। 

শুক্রবার (১৯ জুন) দুপুরে বৃদ্ধা মতিউর রহমানের ছেলে হাকিমপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং সন্ধ্যায় তার হাতে বাবাকে হস্তান্তর করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন। 

বৃদ্ধার ছেলে রহিদুল ইসলাম বলেন, আমার বাবার মাথার একটু সমস্যা থাকায় প্রায় ১ বছর পর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছিলো বহু জায়গায় খুঁজাখুজিঁর পরও পাইনি সোনালী নিউজে নিউজটি দেখার পর আজকে হিলিতে আসছি বাবাকে নিতে। 

এদিকে হাকিমপুর থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, গত বুধবার দুপুরে হিলি চারমাথা মসজিদের গেটের সামনে কে বা কাহারা রেখে যায় ওই বৃদ্ধাকে। তখন স্থানীয় ও গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে হাকিমপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেই। এরপর সোনালী নিউজে সংবাদ প্রচারের পর আজকে তার ছেলে নিতে আসলে আমরা তার হাতে ওই বৃদ্ধাকে হস্তান্তর করি। 

এম

Link copied!