ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

  • গাজীপুর প্রতিনিধ | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:৪৮ এএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শ্রমিকরা দলবদ্ধ হয়ে মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করেন। এর ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা ডেগেরচালা রোড এলাকায় গাজীপুর মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে আন্দোলন শুরু করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসএইচ 

Link copied!