ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বদর উদ্দিন হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত ২টা থেকে ভোর পর্যন্ত দর্শনা থানার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দর্শনা থানার গহেরপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে ও হত্যা মামলার আসামি শাহাজান আলী মন্ডল (৫৫), দর্শনা আনোয়ারপুরের নাসির উদ্দিনের ছেলে হোসেন আলী (১৮), যদুপুর গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে তাহাজ উদ্দীন (৪০), দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে সবুজ ওরফে লালটু (২৩), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুকুল ওরফে খোড়া (৩২), নেহালপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মন্টু মিয়া (৩৫), হরিশপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে সবুজ (৩২), ধান্যঘরা গ্রামের জামাত আলীর ছেলে আজমল হক (৩২) এবং আকন্দবাড়িয়া গ্রামের জুয়েলের স্ত্রী রাবেয়া খাতুন (৩০)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশে দর্শনা থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহাজান আলী হত্যা মামলার আসামি এবং বাকিদের বিরুদ্ধে থানার বিভিন্ন মামলা রয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।
পিএস