মোহাম্মদপুরে হত্যাযজ্ঞ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১১:৫৭ এএম
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

ফাইল ছবি

ঢাকা: চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, জুলাই-আগস্টে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজ শুনানি হবে।

নানক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন। এ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছে।

এসআই

Link copied!