ছবি : প্রতিনিধি
ঢাকা: ইসলামী ব্যাংকের ‘অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ’, ‘আমানতের সুরক্ষা’, ‘গ্রাহকের স্বার্থ রক্ষা’, ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ ও ফ্যাসিস্টের দোসরদের অপসারণ’, ‘গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ’সহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে সোমবার (০৮ জুন) দুই ঘন্টা কলম বিরতি পালন করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ব্যাংকের লেনদেনসহ সকল কার্যক্রম দুই ঘন্টা বন্ধ থাকে। কলম বিরতি চলাকালীন রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশে সকল শাখায় সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত ব্যাংকিং সেবা বন্ধ ছিল।
সরেজমিনে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়, মতিঝিল লোকাল অফিস, মতিঝিল শাখা, বাসাবো শাখা, শাহজাহানপুর শাখা, পল্টন শাখা, রমনা শাখা, বংশাল শাখা, নবাবপুর শাখা, ইসলামপুর শাখা, সদরঘাট শাখা, কামরাঙ্গীরচর শাখা, যাত্রাবাড়ী শাখা, দনিয়া শাখা, ডেমরা ষ্টাফ কোয়াটার শাখা, দয়াগঞ্জ শাখা, চকবাজার শাখা, মৌলভী বাজার শাখা, পান্থপথ শাখা, ভিআইপি রোড কাকরাইল শাখা, গেণ্ডারিয়া শাখা, ওয়াইজঘাট শাখা, নিউমার্কেট-এলিফ্যান্ট রোড শাখা, বাংলামোটর শাখা, বিজয়নগর উপশাখা, শ্যামপুর উপশাখা, গোড়ান উপশাখা, কোনাপাড়া উপশাখা, হাতিরপুল উপশাখা, ডেমরা উপশাখা, মোহাম্মদবাগ উপশাখা, পোস্তগোলা উপশাখা, লোহারপুল উপশাখায় সহ বিভিন্ন শাখা ও উপশাখায় গিয়ে দেখা যায় কর্মকর্তা-কর্মচারিতের কলম বিরতিতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। এসময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিদের ব্যতিত সাধারণ গ্রাহকদের উপস্থিতি দেখা যায়নি।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক জানান, ইসলামী ব্যাংকের ‘অবৈধ চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ’, ‘আমানতের সুরক্ষা’, ‘গ্রাহকের স্বার্থ রক্ষা’, ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ ও ফ্যাসিস্টের দোসরদের অপসারণ’, ‘গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ’- সহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংক ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা দুই ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালন করে। এসময় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে হাজার-হাজার আমানতকারী ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, এস আলম গ্রুপের উত্তরসূরি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংককে পুরোপুরি ধ্বংস করতে। তারল্য সংকটে ব্যাংকের প্রধান কার্যালয়ের এটিএম বুথসহ বহু বুথ বন্ধ করে রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাংকে চেক দিলেও আমানতকারীরা টাকা পাচ্ছে না, এটিএম বুথও বন্ধ করে রাখা হয়েছে। কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ইসলামী ব্যাংক থেকে টাকা পাচার করতে করতে ব্যাংকটির অর্থ শূন্যের কোটার দিকে নিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমানতে ইসলামী ব্যাংক আজ ব্যাংকিং সেক্টরে শীর্ষ অবস্থান অর্জন করেছে তাদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে আগামী ২৪ ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে খুরশীদ আলমকে প্রত্যাহার করে নিতে হবে। নতুবা বাংলাদেশ ব্যাংক ঘেরাও সহ কঠোর কর্মসূচি আসতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :