ইসলামী ব্যাংকের পুরনো মালিকানা ফেরত ও দ্রুত পর্ষদ গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০১:০৬ পিএম
ইসলামী ব্যাংকের পুরনো মালিকানা ফেরত ও দ্রুত পর্ষদ গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি 

ছবি : সোনালীনিউজ

ঢাকা: ইসলামী ব্যাংকের পুরনো মালিকানা ফেরত ও দ্রুত পর্ষদ গঠনের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।

সোমবার (২২ জুন) পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১ টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল এবং বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।

তাদের দাবি, ইসলামী ব্যাংকে সৎ যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং লেনদেন সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আন্দোলনকারীদের উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে- “অবিলম্বে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন’, ‘২০১৭ সালে গায়ের জোরে ও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ইসলামী ব্যাংকের যেসকল শেয়ারহোল্ডারদের থেকে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তাদের মালিকানা ফিরিয়ে দেওয়া’, ‘ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং এস আলমসহ যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা’, ‘ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান আতঙ্ক দূর করা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে যেকোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ থেকে বাংলাদেশ ব্যাংক ও সরকারকে বিরত থাকা’;  ‘ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার ও এস আলমের সম্পদ বাজেয়াপ্ত করা’, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৮/ক ধারা সংশোধনের মাধ্যমে লুটেরাদের পুনরায় ব্যাংকে পুনর্বাসনের যে ছদ্মবেশী সুযোগ রাখা হয়েছে, তা অবিলম্বে বাতিল করা, জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য এবং ডাকাত এস আলমের হাতে পুনরায় ব্যাংক তুলে দেওয়ার যে প্রচ্ছন্ন আভাস দেওয়া হয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার করা”

এএইচ/এসআই

Link copied!