সাউথইস্ট ও ব্যাংক এশিয়ার দুই উদ্যোক্তার ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১২:৩৪ পিএম
সাউথইস্ট ও ব্যাংক এশিয়ার দুই উদ্যোক্তার ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা 

ফাইল ছবি

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া পিএলসির দুই উদ্যোক্তা প্রায় ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। 

সোমবার (০৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম তার মালিকানাধীন ৩১ লাখ ৪৩ হাজার ৩৭টি শেয়ারের মধ্য থেকে ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষিত এই শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

অন্যদিকে ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক পচিলক রুমি এ হোসাইন তার হাতে থাকা ৩ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৪৫৫টি শেয়ারের মধ্য থেকে ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। 

এসব শেয়ারও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করা হবে। উদ্যোক্তারা প্রচলিত বিধি অনুযায়ী পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

এসএইচ 

Link copied!