ছবি: নিজস্ব
ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত একটি মহিলা মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন ভবনের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য ১৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ, রহিমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা’র প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিকুল ইসলামের নিকট উক্ত অনুদানের চেক প্রদান করেন।
অনুদানের চেক প্রদানকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া উপস্থিত ছিলেন।
জানা যায়, শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন চক পাঁচপাড়া চৌরাস্তা মোড়ে অবস্থিত রহিমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন ৫ম তলা বিশিষ্ট ভবনের অসম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে।
পিএস