এসিআই ও এসিআই ফরমুলেশনসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৭:২৭ পিএম
এসিআই ও এসিআই ফরমুলেশনসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড ও এসিআই ফরমুলেশনস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

রোববার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

এসিআই: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৫ টাকা ২৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৮ টাকা ২৯ পয়সা।

এসিআই ফরমুলেশনস: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৫৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৪ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৭১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৭ টাকা ৪১ পয়সা।

সোনালীনিউজ/এএইচ/আইএ

Link copied!