ঢাকা : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বুধবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসিআই'র নাম ‘অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র পরিবর্তে ‘অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি’ হবে। বৃহস্পতিবার (২৬ জুন) থেকে কোম্পানিটি নতুন নামে শেয়ারবাজারে লেনদেন করবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :