শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:৫৭ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত 

ছবি: নিজস্ব

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ।

সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান এবং আবদুল হাকিম উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। 

পিএস 
 

Link copied!