ফাইল ছবি
শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির জাভা অঞ্চলে ৬.৬ মাত্রার এ কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি-ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ২৩ মিনিটে ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮.৬ কিলোমিটার (২২২.৮ মাইল) গভীরে। তবে, এর ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এসএইচ