জকসু ও টিসিবির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 

  • কবি নজরুল কলেজ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৪৯ পিএম
জকসু ও টিসিবির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 

ছবি : প্রতিনিধি

ঢাকা: পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এবং টিসিবি'র যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে এ পণ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগ শুধু আজকের জন্যই।

জানা গেছে, কেজি প্রতি চিনি ৮০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৭০ টাকা, ছোলা প্রতি কেজে ৬০ টাকা, খেজুর প্রতি কেজে ১৬০ টাকা এবং  ভোজ্য তেল লিটার প্রতি ১১৫ টাকা বিতরণ করা হয়েছে।

পণ্য ক্রয় করা সুমাইয়া নামে এক শিক্ষার্থী জানান, জকসুর এই উদ্যোগ শিক্ষার্থীদের রমজানে ভোগান্তি কমাবে। কারণ ছোলা, চিনি, ভোজ্যতেল ও খেজুরের দাম বাইরে অনেক বেশি। সেদিক থেকে স্বল্পমূল্যে মানসম্মত পণ্য আমরা নিতে পারছি।

এ বিষয়ে জকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ক্যাফেটেরিয়ায় পুষ্টিমানসহ খাবারের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। সাশ্রয়ীমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ শুধুমাত্র আজকের জন্যই। যদি শিক্ষার্থীদের পক্ষ থেকে সাড়া পাই পরবর্তীতে আবার দেওয়া হবে।

জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলবিহীন ও মেস ভিত্তিক বিশ্ববিদ্যালয়। রমজানের সময় দ্রব্যের ঊর্ধ্বগতির ফলে সেসকল শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। জকসুর পক্ষ থেকে মূলত সেটা লাঘবের জন্য এই উদ্যোগ নিয়েছি।

পিএস

Link copied!