বাঙলা কলেজ শাখা শিবিরের নেতৃত্বে সাইফুর ও আরিফ  

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০২:২৯ পিএম
বাঙলা কলেজ শাখা শিবিরের নেতৃত্বে সাইফুর ও আরিফ  

ছবি: প্রতিনিধি

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সাকিব এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফ বিল্লাহ।

নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সাকিব সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। অপরদিকে, সেক্রেটারি আরিফ বিল্লাহ কলেজের সমাজকর্ম বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।

সংগঠন সূত্রে জানা যায়, গত ৩ মার্চ এক সভায় ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাফেজ আবু তাহের স্বাক্ষরিত ব্যালটে সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত সাইফুর রহমান সাকিবকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান মহানগর পশ্চিমের সভাপতি।

এ উপলক্ষে ৩ মার্চ সরকারি বাঙলা কলেজ শাখার সাথীদের নিয়ে এক সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের।

সাথীদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সাকিব শাখা সেক্রেটারি হিসেবে আরিফ বিল্লাহকে মনোনীত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি আবির মাহমুদ সোহাগ ও সাবেক সভাপতি শাহিদ রায়হান।

এসএইচ 

Link copied!