ফাইল ছবি
চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শনিবার দুপুরে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এসএসসি বা সমমানের পরীক্ষায় এবার সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার কার্যক্রম থাকছে না।
এদিকে, এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষাকে কেন্দ্র করে পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এতে পরীক্ষার্থীদের করণীয়, কেন্দ্র পরিচালনার নিয়ম, কেন্দ্রসচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব, শৃঙ্খলা বিধি, নকলের শাস্তি এবং ফলাফল প্রকাশের প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে।
রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়। শিক্ষা কর্তৃপক্ষ বলছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :