বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ক্যাম্পাসে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে কলেজের খেলার মাঠের পাশে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি।
বৃক্ষরোপণের সময় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা যায়েদ হোসেন মিশু।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক আহবায়ক মো. ইমরান হোসেন, সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রেজা, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ সহ সমিতির অন্যান্য সদস্যরা।
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো. আতিক হাসান শুভ বলেন, ক্যাম্পাসকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা আমাদের নৈতিক দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা থেকেই সাংবাদিক সমিতির এই ক্ষুদ্র প্রয়াস। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্ম ও সাধারণ শিক্ষার্থীদের আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
এম
আপনার মতামত লিখুন :