ফাইল ছবি
ঢাকা: চলতি বছর ১১টি বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫২.১২ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করা হচ্ছে।
এ কার্যক্রম উদ্বোধন করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
উদ্বোধনের সঙ্গে সঙ্গে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
এর মাধ্যমে দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটছে।
এবারের রাজশাহীতে ৪৫.০৬, কুমিল্লায় ৪৮.০৪, যশোরে ৪৪.৯২, চট্টগ্রামে ৫২.০৭, বরিশালে ৪৪.৮৪, সিলেটে ৫০.৯০, দিনাজপুরে ৪৫.৯৮, ময়মনসিংহে ৫১.৪৪, মাদরাসা শিক্ষা বোর্ডে ৬১.০১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩।
এসআই