অপুকে কোলে তুলতে গিয়ে উল্টে পড়লেন নিরব

  • বিনোদন প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০১:৩৩ পিএম
অপুকে কোলে তুলতে গিয়ে উল্টে পড়লেন নিরব

ঢাকা: মঞ্চে নাচার সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে উল্টে পড়েছেন চিত্রনায়ক নিরব হোসাইন। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি অনুষ্ঠানে।

গত শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে নাচের পারফরম্যান্স করতে জেলার সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে উপস্থিত হন এই দুই নায়ক-নায়িকা। সেখানেই ঘটে এমন বিপত্তি।

‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি’ গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু আর নায়ক নিরব। নাচের শেষ অংশে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব৷ এ সময় কিছুটা উঠাতে পারলেও ধপাস করে উল্টে পড়ে যান দুইজন। উপস্থিত দর্শকরা এমন দৃশ্যে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকিটুকু শেষ করেন দুজন।

এদিকে নাচ শেষে ভিডিও শেয়ার না করার জন্য অনুরোধ করেন নায়িকা। তবে নায়ক বলেন, ‘স্টেজের সমস্যা।’ এ সময় কিছু বিদ্রুপমূলক কথাও বলেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘আপনারা আপনজন, নিজের মানুষ। স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কার্টের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান আছে, ভালোবাসার মানুষ আছে। আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসাবে অনুরোধ করব, এই জায়গাটুকুর ভিডিও কেউ ছড়াবেন না।’

নায়ক নিরব হোসাইন দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপ বিষয় বেশি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাঁকো নাড়াতে না করলে পাগল আরও বেশি করে। আপনারা অনেক বিবেকবান মানুষ। আপনারা বিষয়টি বোঝেন।’

সোনালীনিউজ/এম

Link copied!