ঢাকা: মজমা মানে জমায়েত। মজমা মানে আড্ডা। আর সেটা যদি হয় সিনেমা নিয়ে তবে তা দারুণ ব্যাপার। প্রতি মাসে নিয়মিতভাবে এমন এক মজমার আয়োজন করে থাকে ‘বিড়ালপাখি সিনে ক্লাব’। প্রতি মজমায় চমক হিসেবে থাকে ‘ওপেন বয়ান’। একজন আমন্ত্রিত অতিথি সিনেমা নিয়ে আড্ডায় মাতেন, সবাইকে মাতিয়ে রাখেন। আর এবার সবাইকে মাতিয়ে রাখতে সজসায় উপস্থিত থাকবেন ড. মানস চৌধুরী।
আসছে ২৮শে জানুয়ারী গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এবারের বিড়ালপাখির মজমা। অপেন বয়ানে সিনেমার নানা বিষয় নিয়ে আড্ডা দিবেন মানস চৌধুরী।
নৃবিজ্ঞানী ড. মানস চৌধুরী শিক্ষকতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নৃবিজ্ঞানের পাশাপাশি ফটোসাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, সিনেমা এপ্রিসিয়েশনও তার আগ্রহের অংশ। মানস চৌধুরী এবার আসছেন বিড়ালপাখির মজমায় পপুলার সিনেমার সাংস্কৃতিক-রাজনীতিক গল্প শোনাতে, এ নিয়ে আড্ডা দিতে।
অপেন বয়ানে ড.মানস চৌধুরী বলবেন, দর্শককে লাগাতার বিনোদন দিতে কীভাবে কারখানায় সিনেমা উৎপাদন করা হয়। বলবেন, দেশাল বাজারে সিনেমার কারখানার চরিত্র কিম্বা ভোক্তা-নির্মাতার জটিল সম্পর্কটা কেমন। পাশাপাশি আড্ডা দিবেন, সিনেমাকে সাংস্কৃতিক প্রডাক্ট হিসাবে দেখলে তার নির্মাণপ্রক্রিয়া বদলায় কিনা।
‘বিড়ালপাখির মজমা’র মাধ্যমেই গত বছর এপ্রিল মাসে যাত্রা শুরু করে সিনেমার এই সংগঠন। প্রতিবারের মতো এবারও তরুণ নির্মাতারা পাচ্ছেন নির্দিষ্ট বিষয়ের উপর মুক্তভাবে চলচ্চিত্র নির্মাণের সুযোগ। ওপেন সিনেমার থিম ‘যাওয়া কিম্বা আসার বেলায়’ । দৈর্ঘ্য্ হবে সর্বোচ্চ আট মিনিট। শ্যুট করেন যে কোনো ক্যামেরায়, রেকর্ডারে, ফরম্যারটে ননফিকশন। ফিকশন। অ্যা নিমেশন। ডায়েরি। যা খুশি হতে পারে এ সিনেমা। সিনেমা জমা দেওয়ার ডেডলাইন ২৫শে জানুয়ারী।
আর সবকিছু বিস্তারিত জানা যাবে ফেসবুক ইভেন্ট পেজে-(ক্লিক করুন)
অন্যদিকে ‘বিড়ালপাখ সিনেক্লাব’ মূলত তরুণ-নবীন সিনেমা নির্মাতা ও নির্মাণশ্রমিকদের উৎসাহ দিতে ও নিজেদের মধ্যে পেশাদারি চর্চা বাড়াতে একটি উন্মুক্ত প্ল্যাটফরম। ৭২০ ডিগ্রি চলচ্চিত্রের নির্মাতা ও সংগঠক ইশতিয়াক জিকো এ ক্লাবের প্রধান। এ পর্যন্ত ‘বিড়ালপাখির মজমা’য় উপস্থিত হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের অনেক পরিচিত মুখ। মজমায় আড্ডা দিয়ে গেছেন মোস্তফা সরয়ার ফারুকী থেকে এনামুল করিম নির্ঝর এবং শিবু কুমার শীলের মতো সিনে-নির্মাতা ও আলোচকরা।
সোনালীনিউজ/ঢাকা/এমটিএল
আপনার মতামত লিখুন :