দ্বিতীয়-তৃতীয় বিয়ে করেছেন যেসব সঙ্গীতশিল্পী

  • এন ডি আকাশ | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০১৯, ০১:৪৮ পিএম
দ্বিতীয়-তৃতীয় বিয়ে করেছেন যেসব সঙ্গীতশিল্পী

রুনা লায়লা, আখি আলমগীর, ডলি সায়ন্তনী

ঢাকা:  শুধু শোবীজ অঙ্গনে নয়, একাধিক বিয়ে শোবিজের বাইরেও রয়েছে। নানা কারণে এই বিয়ে হচ্ছে আবার ভাঙছে। জীবনের একটি বিশাল অংশ হল বিয়ে। জেনে নিন সঙ্গীতাঙ্গনে দ্বিতীয়-তৃতীয় বিয়ে করেছেন কোন কোন তারকা সঙ্গীতশিল্পী।

রুনা লায়লা: উপমহাদেশের প্রখ্যাত এ সংগীতশিল্পী এ পর্যন্ত তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তার প্রথম বিয়ে খাজা জাভেদ কায়সার নামে এক ব্যক্তির সঙ্গে। দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে। সর্বশেষ তিনি ঘর বাঁধেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক আলমগীরের সঙ্গে। এখন তিনি আলমগীরের ঘরেই রয়েছেন।

রুনা লায়লার মতো নায়ক আলমগীরের মেয়ে আখি আলমগীরও তিন বিয়ে করেছেন। তার ঘরে দুইসন্তান রয়েছে।

ডলি সায়ন্তনী:  জনপ্রিয় এই গায়িকাও তিন বিয়ে করেছেন।  প্রথমে বিয়ে করেন বিশিষ্ট গীতিকার রিজভীকে। সেই ঘরে ডলির দুটি কন্যাসন্তান। তারপরও সংসার টেকেনি। এরপর ডলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে। টেকেনি সে সংসারও। বর্তমানে চট্টগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর করছেন গায়িকা।

সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরীম, ন্যান্সি, সালমা

সাবিনা ইয়াসমিন:  সংগীতের আরেক কিংবদন্তি সাবিনা ইয়াসমিন প্রথমে বিয়ে করেছিলেন এক ব্যাংক ম্যানেজারকে। সেই সংসারে তাদের একটি মেয়ে রয়েছে। বেশিদিন টেকেনি সে সংসার। এরপর গায়িকা বিয়ে করেন কলকাতার গায়ক সুমন চট্টোপাধ্যায়কে। যিনি পরে ধর্মান্তর হয়ে কবির সুমন নাম ধারণ করেন।

সামিনা চৌধুরী: এই শিল্পী প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক নকীব খানকে। মতের মিল না হওয়ায় ভেঙে যায় সে সংসার। পরে সামিনা চৌধুরী বিয়ে করেন অনুষ্ঠান নির্মাতা এজাজ খান স্বপনকে।

নাজমুন মুনিরা ন্যান্সি: ২০০৬ সালে গায়িকা ন্যান্সি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালে তাদের সংসারজীবনের ইতি ঘটে। পরে ২০১৩ সালে ন্যান্সি নাজিমুজ্জামান জায়েদ নামে একজনকে বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন, পাশাপাশি ব্যবসায়ী।

সালমা:  দ্বিতীয়বার বিয়ে করেছেন লোকগানের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। প্রেম নয়, পারিবারিকভাবেই এ বিয়ে হয়েছে । স্বামী ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের সানাউল্লাহ নূরে সাগর। যিনি ঢাকা জজকোর্টের অ্যাডভোকেট। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন। 

কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সংগীত রিয়ালিটি শো ‘ক্লোজআপ–তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন।

২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও বাবার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন।

২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসারে কন্যাসন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিয়েবিচ্ছেদ হয়।

সোনালীনিউজ/বিএইচ

Link copied!