সপ্তাহজুড়ে ডেঙ্গুতে কাড়ল আট প্রাণ, হাসপাতালে গেল ২৫৮৬ জন

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৬:০০ পিএম
সপ্তাহজুড়ে ডেঙ্গুতে কাড়ল আট প্রাণ, হাসপাতালে গেল ২৫৮৬ জন

ঢাকা : মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে সারাদেশে আট জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৮৬ জন।

সপ্তাহজুড়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

সপ্তাহজুড়ে যে আটজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে শনিবার চারজনের, রোববার একজনের এবং সোমবার তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে কারো মৃত্যু হয়নি।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩২ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭০ জন।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে ৪১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে আরও ৪৩০ জন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে গত আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ২৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পিএস

Link copied!