এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯২৬

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৪:৫৮ পিএম
এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯২৬

ঢাকা : চলতি সপ্তাহে দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আর সপ্তাহটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯২৬ জন।

শনিবার থেকে শুক্রবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৮ জন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।  এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে ৫৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৭ জন।

পিএস

Link copied!