ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৫

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৫:৫১ পিএম
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৫

ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের প্রাণ গেছে। আর গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনেই ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। আর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, চট্টগ্রামে ২৬৭, বরিশালে ১৪৭, খুলনায় ১৬০, রাজশাহী ৮৯, রংপুর বিভাগে ৭৬, ময়মনসিংহে ৭৬, সিলেটে ছয়জন ৬ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪৮৩ জন প্রাণ হারিয়েছ। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে।

পিএস

Link copied!