স্বর্ণের দামে বড় পতন 

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৬:২৮ পিএম
স্বর্ণের দামে বড় পতন 

ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়েছে এবং সুদের হার কমানোর প্রত্যাশা কমিয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (৪ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৩% কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩.৫৩ এ নেমে আসে। জুন ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.৭% কমে ৪ হাজার ৫৬৫.৪০ হয়েছে।

তেলের দাম ব্যারেলপ্রতি ১১৩ ডলারের উপরে উঠে যায়। কারণ ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায় যে একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং তা হরমুজ প্রণালী থেকে ফিরে গেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কোনো মার্কিন নৌজাহাজে আঘাত লাগেনি।

বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় স্বর্ণের বাজার ধাক্কা খেয়েছে, আর মার্কিন ডলার আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে তার অবস্থান দেখাচ্ছে।”

গত বুধবার ফেড সুদের হার অপরিবর্তিত রেখেছে। কিছু কর্মকর্তা ভিন্নমত পোষণ করে বলেছেন, তেলের দামের ধাক্কা ফেডকে স্পষ্ট করতে বাধ্য করছে যে তারা আর সুদের হার কমানোর দিকে ঝুঁকতে পারবে না এবং ভবিষ্যতে ঋণের খরচ বাড়তে পারে।

স্বর্ণের সাথে স্পট মার্কেটে সিলভার ৩.১% কমে প্রতি আউন্স ৭৩.০৪ ডলার হয়েছে। প্লাটিনাম ২.৫% কমে ১ হাজার ৯৩৮.৬৫ ডলার আর প্যালাডিয়াম ৩.৫% কমে ১ হাজার ৪৭০.৭৫ ডলারে লেনদেন হয়েছে।

পিএস

Link copied!