মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে নতুন তথ্য জানিয়েছেন জ্যোতির্বিদরা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ইব্রাহিম আল জারওয়ানের মতে, এ বছর আরব দেশগুলোতে রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি।
তার বিশ্লেষণ অনুযায়ী, শাওয়াল মাসের প্রথম দিন পড়তে পারে ২০ মার্চ, ফলে ওই দিনই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তিনি আরও জানান, রমজানের ২৯তম দিনে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। ওই দিন আকাশে নতুন চাঁদের উপস্থিতি না থাকায় রোজা ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই জোরালো।
তবে চাঁদ দেখা সাপেক্ষেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এম
আপনার মতামত লিখুন :