ছবি : সংগৃহীত
ঢাকা: ইরানের হরমুজের পর এবার ইয়েমেনের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা। সানায় অবস্থিত হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সতর্ক করেছেন যে, ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়া অব্যাহত রাখেন, তবে বিদ্রোহীরা ইয়েমেনের উপকূলের বাব আল-মানদেব প্রণালি বন্ধ করে দিতে পারে। খবর আল জাজিরার।
হুসেইন আল-এজ্জি এক্সে প্রকাশিত এক বিবৃতিতে লিখেছেন, সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে তা খোলার ক্ষেত্রে সমগ্র মানবজাতি শক্তিহীন হয়ে পড়বে।
তিনি বলেন, ট্রাম্পের এবং এই ষড়যন্ত্রে জড়িত বিশ্বের জন্য এটাই সর্বোত্তম যে, তারা অবিলম্বে শান্তির পথে বাধা সৃষ্টিকারী সব কার্যকলাপ ও নীতির অবসান ঘটাবে এবং আমাদের জনগণ ও জাতির অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবে।
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ নৌ-চলাচলের সংকীর্ণ পথ। এই পথ দিয়ে সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোকে সুয়েজ খালের দিকে পরিচালিত হয়। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি ২৯ কিলোমিটার (১৮ মাইল) চওড়া, যা অভ্যন্তরীণ ও বহির্গামী জাহাজ চলাচলকে দুটি চ্যানেলে পরিচালনা করে।
এটি বিশ্বব্যাপী সমুদ্রপথে পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ, বিশেষ করে পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগরে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি এবং রাশিয়ার তেলসহ এশিয়াগামী বিভিন্ন পণ্য পরিবহনের জন্য।
পিএস
আপনার মতামত লিখুন :