অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করে ফেসবুকে পুলিশের পোষ্ট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:৩১ পিএম
অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করে ফেসবুকে পুলিশের পোষ্ট

ঢাকা : লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা করে ফেসবুকে জরুরি একটি পোস্ট করেছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই পুরস্কার ঘোষণা করা হয়।

পোষ্টে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে।

পোষ্টে আরও বলা হয়, পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা, এসএমজি উদ্ধারে এক লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়াও তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও পোস্টে বলা হয়।

এর আগে গত ২৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে একই ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

পিএস

Link copied!