জানুয়ারিতেই ঢাকার বাড়ি ভাড়া নির্ধারণ, জানা যাবে তালিকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০১:০৮ পিএম
জানুয়ারিতেই ঢাকার বাড়ি ভাড়া নির্ধারণ, জানা যাবে তালিকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর বাড়িভাড়া সহনীয় করতে নতুন উদ্যোগ নিয়েছে। প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ডিসেম্বরে ভাড়ার নীতিমালা তৈরি হবে এবং জানুয়ারির মধ্যে তা কার্যকর করা হবে।

সম্প্রতি নগর ভবনে ডিএনসিসি আয়োজন করেছে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের অধিকার, ন্যায্যতা ও বিরোধ নিরসনের একটি আলোচনা সভা। ভাড়াটিয়ারা অভিযোগ করেছেন, বাড়িওয়ালারা ভাড়া বাড়ানোর ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা দেখান, অন্যদিকে বাড়িওয়ালারা বলেন, হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য খরচ পরিশোধের পর পর্যাপ্ত সুবিধা পান না।

প্রশাসক এজাজ সভায় জানিয়েছেন—

এগ্রিমেন্টের একীভূত ফরম ডিএনসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম সীমিত করা হবে।

সর্বোচ্চ ভাড়ার রেটকার্ড প্রকাশ করা হবে, যাতে অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়।

বাড়িওয়ালাদের হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত তথ্য ভাড়াটিয়াদের জানানো বাধ্যতামূলক করা হবে।

ওয়ার্ডভিত্তিক ভাড়াটিয়া সমিতি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।

চূড়ান্ত গাইডলাইন বাস্তবায়িত হলে রাজধানীতে ভাড়ার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বাড়িওয়ালা-ভাড়াটিয়ার সম্পর্ক উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

 

এম

Link copied!