ফাইল ছবি
ঢাকা: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় পরারাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন।
আগামী মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। সেই আয়োজনে অংশ নিতে ভারত, পাকিস্তান, চীনসহ আঞ্চলিক ও বন্ধুপ্রতীম ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
কিন্তু ওইদিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি থাকায় ঢাকায় আসতে পারছেন না মোদী।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দুই দেশের ‘চলমান উত্তেজনা কমিয়ে আনার চেষ্টার’ ইঙ্গিত হিসেবে দেখানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং ‘গণতান্ত্রিক ও প্রগতিশীল’ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা বলেছেন।
পিএস
আপনার মতামত লিখুন :