বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে আবারও রদবদল আনা হয়েছে। উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুইজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি এখন থেকে বরিশাল রেঞ্জের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম
আপনার মতামত লিখুন :