ঈদের কোনদিন মিলবে কোন রুটের ট্রেনের টিকিট, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০২৬, ১২:২৮ পিএম
ঈদের কোনদিন মিলবে কোন রুটের ট্রেনের টিকিট, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ১০ জোড়া বিশেষ ঈদ ট্রেন পরিচালনার ঘোষণা দিয়েছে। রেলওয়ের ৩০ এপ্রিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই স্পেশাল ট্রেনগুলো ঈদের আগের ও পরের দিনগুলিতে চলাচল করবে।

স্পেশাল ট্রেনের রুট ও সময়সূচি:

চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম:
চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বেলা ৩:৩০ টায় রওনা হয়ে রাত ৮:২০ টায় চাঁদপুরে পৌঁছাবে। স্পেশাল-২ চাঁদপুর থেকে বিকেল ৪ টায় রওনা হয়ে সকাল ৮:৫০ টায় চট্টগ্রামে ফিরে আসবে।
 

ঢাকা–দেওয়ানগঞ্জ–ঢাকা:
তিস্তা স্পেশাল-৩ সকাল ৯:৩০ টায় ঢাকা থেকে রওনা হয়ে বিকেল ৪:১০ টায় দেওয়ানগঞ্জে পৌঁছাবে। স্পেশাল-৪ বিকেল ৪:৩০ টায় দেওয়ানগঞ্জ থেকে রওনা হয়ে রাত ১১:২০ টায় ঢাকায় পৌঁছাবে।
 

ভৈরববাজার–কিশোরগঞ্জ–ভৈরববাজার:
শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরববাজার থেকে সকাল ৬টায় রওনা হয়ে সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় রওনা হয়ে দুপুর ২টায় ভৈরববাজারে ফিরবে।
 

ময়মনসিংহ–কিশোরগঞ্জ–ময়মনসিংহ:
শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ভোর ৫:৪৫টায় রওনা হয়ে সকাল ৮:৩০টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় রওনা হয়ে ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে।
 

জয়দেবপুর–পার্বতীপুর–জয়দেবপুর:
পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৭টায় রওনা হয়ে রাত ২টায় পার্বতীপুরে পৌঁছাবে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ৮:১৫টায় রওনা হয়ে দুপুর ২:২০টায় জয়দেবপুরে পৌঁছাবে।

চলাচলের সময়সূচি:

চাঁদপুর ও তিস্তা স্পেশাল ট্রেনগুলো চলবে ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরের দ্বিতীয় দিন থেকে ১ জুন পর্যন্ত।
পার্বতীপুর স্পেশাল-৯, ১০ চলবে ২৪–২৬ মে এবং ঈদের পরের ৩ দিন।
শোলাকিয়া স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধুমাত্র ঈদের দিন চলবে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণ সুবিধার জন্য সময়মতো টিকিট কেটে ট্রেনে ওঠার পরামর্শ দিয়েছে।

এম

Link copied!