যুগ্মসচিব হলেন সরকারের ১৭২ কর্মকর্তা, দেখুন তালিকাসহ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:১৪ পিএম
যুগ্মসচিব হলেন সরকারের ১৭২ কর্মকর্তা,  দেখুন তালিকাসহ

ফাইল ছবি

ঢাকা: সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত উপসচিব পদমর্যাদার ১৭২ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচি), জনপ্রশাসন মন্ত্রণালয় হিসাবে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।

পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনা বিরুপ/ভিন্নরুপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে ইমেইলে ঠিকানায় দাখিল করতে পারবেন।

এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

যুগ্মসচিব পদোন্নতিপ্রাপ্তদের তালিকা নিচে তুলে ধরা হলো:

পিএস

Link copied!