বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফর।
তিনি বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান। এসময় তার গাড়িবহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।
পরে তারা গাড়িবহর নিয়ে গৌরনদী পৌরসভার কর্মসূচিস্থলের উদ্দেশে রওনা দেন। পুরো সড়ক পথের দুই পাশে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে– সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগদান।
নির্ধারিত সব কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় তিনি সড়কপথেই ঢাকায় ফিরবেন।
এম
আপনার মতামত লিখুন :