ছবি : সংগৃহীত
ঢাকা: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে। এবার রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার।
পিএস