সাদিক কায়েমের তীব্র সমালোচনা করলেন মাসুদ কামাল

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১১:২৩ এএম
সাদিক কায়েমের তীব্র সমালোচনা করলেন মাসুদ কামাল

ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষকের দেওয়া বিবৃতি নিয়ে সাদিক কায়েম যে কঠোর অবস্থান নিয়েছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এক ভিডিও বক্তব্যে মাসুদ কামাল বলেন, হঠাৎ করে খুব বিপ্লবী হয়ে উঠেছেন সাদিক কায়েম। দুইটা ভোট পেয়ে মনে হচ্ছে মাথা ঘুরে গেছে। এমন বহু নেতাকে দেখেছি—ভোট পেলেই কোথায় যেন হারিয়ে যায়। নিজেকে সংযত করুন। যে সুনাম আপনার সম্পর্কে শুনেছিলাম, সেটি ধরে রাখুন।

তিনি আরো মন্তব্য করেন, বিনয়ের অভিনয় বেশিদিন স্থায়ী হয় না, একসময় প্রকৃত চরিত্রই প্রকাশ পায়। যদি নিজের চরিত্রের ত্রুটি ঠিক করতে না পারেন, সেই মুখোশ বেশিদিন টিকবে না।

শিক্ষকদের ‘উচ্ছেদ’ করার বিষয়ে সাদিকের বক্তব্য নিয়ে মাসুদ কামালের প্রশ্ন, আপনি কে একজন শিক্ষককে বের করে দেওয়ার? ডাকসুর মেয়াদ শেষ হলে আপনিও সাধারণ মানুষ। ভিন্নমত পোষণ করলেই কাউকে ফ্যাসিবাদের সমর্থক আখ্যা দিয়ে বের করে দেওয়ার কথা বলছেন? আপনি নিজেও তো একসময় সেই পক্ষেই ছিলেন। আপনার সাধারণ সম্পাদকও ছাত্রলীগের কমিটিতে ছিল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষক প্রতিবাদমূলক বিবৃতি দেন। এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সাদিক কায়েম বলেছিলেন— ‘যেসব প্রগতিশীল শিক্ষক খুনি হাসিনার পক্ষে স্বাক্ষর করেছেন, তাদের এ দেশে রাখা যাবে না। বাংলাদেশ থেকে তাদের নির্মূল করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে। যারা খুনিদের পক্ষ নেবে, তাদের এই বাংলাদেশে থাকতে দেব না।’

তিনি আরও শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, এসব শিক্ষকের ক্লাস বয়কট করতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তাদের চাকরিচ্যুতির দাবি জানান।

এম

Link copied!