ফাইল ছবি
নির্বাচন ঘিরে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাজনৈতিক মহলের শঙ্কা কাটিয়ে ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা করছেন অনেকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনের একটি কেন্দ্রে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
কেন্দ্রটির ফল অনুযায়ী, নাহিদ ইসলাম পেয়েছেন ৬২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৪৭৫ ভোট। এতে ওই কেন্দ্রে ১৪৮ ভোটে এগিয়ে রয়েছেন নাহিদ ইসলাম।
ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। পুরুষ ও নারী ভোটার মিলিয়ে এ আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হিসেবে বিবেচিত।
এসএইচ
আপনার মতামত লিখুন :