ফাইল ছবি
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে পেছনে ফেলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এখন পর্যন্ত ৯টি কেন্দ্রের ফলাফলে মির্জা আব্বাস পেয়েছেন ৩ হাজার ৮০৪ ভোট। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৪ হাজার ৪৯ ভোট। এতে ২৪৫ ভোটে এগিয়ে রয়েছেন পাটওয়ারী।
এর মধ্যে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট শান্তিপূর্ণ ছিল। তবে ভোট চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগও এসেছে।
দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের ফল অনুযায়ী ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসএইচ
আপনার মতামত লিখুন :