ছবি: সংগৃহীত
ঢাকার সন্নিকটে কামরাঙ্গীরচরের অলিগলিতেই শৈশব কেটেছে ছাত্রদল নেতা মুনির হোসেনের। সেই কিশোর বয়স থেকেই তার রাজনীতির হাতেখড়ি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে। কামরাঙ্গীরচরের ছাতা মসজিদ এলাকার মেধাবী তরুণ থেকে শুরু করে আজ তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় পর্যায়ে মুনির হোসেনের পরিচিতি কেবল একজন রাজনৈতিক কর্মী হিসেবেই নয়, বরং একজন মেধাবী ছাত্র হিসেবেও। কামরাঙ্গীরচর ছাতা মসজিদ এলাকায় তিনি সর্বপ্রথম এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজেও তিনি তাঁর মেধার স্বাক্ষর রাখেন।
মুনির হোসেনের রাজনৈতিক পথচলা একেবারেই তৃণমূল থেকে। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণই তাকে সাধারণ কর্মীদের কাছে প্রিয় করে তুলেছে। বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে রাজপথের অন্যতম লড়াকু সৈনিক হিসেবে পরিচিত ছিলেন তিনি। আন্দোলনের প্রতিটি ধাপে সাহসিকতার পরিচয় দিয়ে তিনি কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের প্রভাবশালী যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতার সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী ভূমিকার স্বীকৃতি মিলেছে সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তে। সম্প্রতি তাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর মুনির হোসেন জানান, তার মূল লক্ষ্যই হচ্ছে রাজপথে থেকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং জনগণের কল্যাণে কাজ করা। কামরাঙ্গীরচর থেকে উঠে আসা এই তরুণ নেতৃত্ব আগামী দিনে ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএইচ
আপনার মতামত লিখুন :