ছাত্রলীগের ৭৫তম জন্মদিন উপলক্ষে বছরব্যাপী এক গুচ্ছ কর্মসূচী ঘোষণা 

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০২:৫১ পিএম

ঢাকা : বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর উপলক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- এই প্রতিপাদ্যকে উপজীব্য করে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী কার্যক্রমের উপর আলোকপাতের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে নব গঠিত কেন্দ্রীয় কমিটি। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছর ব্যাপী এক গুচ্ছ কর্মসূচী ঘোষণা করেছে সংগঠনটি। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। লিখিত বক্তব্যে তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সংগ্রামে প্রধান হাতিয়ার, স্বাধীকার থেকে স্বাধীনতার প্রতিটি পর্বে নেতৃত্ব দান ও আত্মত্যাগকারী শহীদের রক্তস্নাত সংগঠন, বাংলার ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের অস্তিত্ব ধারণকারী, শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্বপ্নসারথি, সমৃদ্ধ উন্নত আধুনিক স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ" এর কারিগর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রসমাজ, কিশোর-তরুণ-যুৰ প্ৰজন্ম, শিক্ষকঅভিভাবক, সুধিজন ও সংবাদ মাধ্যমে কর্মরত সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। 

প্রতিষ্ঠার ৭৫ বছরের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, পচাত্তরের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে সকল শহীদ ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। একইসাথে মায়ের মুখের ভাষানির্ভর জাতি-রাষ্ট্র-সংস্কৃতি গড়ার স্বপ্নসাহসে উদ্বেলিত প্রজন্ম, স্বাধীনতা সংগ্রামের মহান শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আত্মত্যাগকারী বীরাঙ্গনা, শহীদ বুদ্ধিজীবী, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ, শিক্ষা আন্দোলনে জীবন উৎসর্গকারী তরুণ, মৌলবাদ-সন্ত্রাসের বিপরীতে শান্তি-সমৃদ্ধি প্রগতির পথের সারথি, মুক্তি-সংস্কৃতি সাহিত্য আন্দোলনের অগ্রজ ও সহযোদ্ধা, কৃষক-শ্রমিকসহ সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। 

সময়ের প্রয়োজনে আজ থেকে ৭৫ বছর পূর্বে বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও মুক্তির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানেও সেই ছাত্রলীগ সময়ের প্রতিটি প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে। এদেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে, করছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। তাই, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত 'স্মার্ট বাংলাদেশ এর নেতৃত্ব দিবে ছাত্রলীগ, ৭৫তম বর্ষপূর্তিতে এটিই আমাদের সংকল্প।

এদিকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক উপলক্ষ্যকে সামনে রেখে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। উক্ত কর্মসূচি যথাযথভাবে পালনে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা প্রদান করা একইসাথে ছাত্রসমাজকে নিজেদের মেধার সর্বোচ্চটুকু দিয়ে এসব কর্মসূচিতে অংশগ্রহণের উদার আহ্বান জানানো হচ্ছে। 

বছরব্যাপী কর্মসূচি হলো : 

৪ জানুয়ারি সকাল ৬টা কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। 

সকাল ৮:৩০টা ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। 

সকাল ৯টা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। 

বিকেল ৩টা: শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

৬ জানুয়ারি  দুপুর ২:৩০টা প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা। 

৫-৮ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও সংগৃহীত রক্ত বিতরণ। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনাবাদি জমিতে শাক সবজি

ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালন ইত্যাদি উদ্যোগ গ্রহণ মতবিনিময়।
 
প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ শীর্ষক। 

Concert For Sma Bangladesh আয়োজন। 

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পুনর্মিলনী।  

'বাংলাদেশ ছাত্রলীগ: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর' শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ। 

Smart Bangladesh Idea Contest আয়োজন। সকল সাংগঠনিক ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা

উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী 'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা শীর্ষক প্রতিযোগিতা ও জাতীয়ভাবে 'Smart Youth Camp' আয়োজন। 

শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে 'Short Film Competition' আয়োজন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে 'Development Quiz' আয়োজন। 

নারী শিক্ষার্থীদের নিয়ে নারীর ক্ষমতায়ন ও শেখ হাসিনা শীর্ষক বক্তব্য প্রতিযোগিতা।

Sajeeb Wazed Joy Programming Contest আয়োজন।

‘স্মার্ট বাংলাদেশ' ও 'স্মার্ট ক্যাম্পাস' এর উপর আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স।

'স্মার্ট বাংলাদেশ' অলিম্পিয়াড। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সাথে চা-চক্র।

Smart Bangladesh: Our Country. Our Dream' শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন সহ অন্যান্য কর্মসূচি।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!