ফাইল ছবি
ঢাকা: বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। দলটি খুলনা বিভাগের ৩৫ আসনের মধ্যে ২৬টি আসনের মনোনয়ন ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের তালিকা অনুমোদন করেছে।
সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খুলনার ২৭ আসন থেকে বিএনপির যারা নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে মেহেরপুর-১ মাসুদ অরুন, মেহেরপুর-২ মো. আমজাদ হোসেন, কুষ্টিয়া-১ রেজা আহম্মেদ, কুষ্টিয়া-২ রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ মো: জাকির হোসেন সরদার, কুষ্টিয়া-৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমি, চুয়াডাঙ্গা-১ মোঃ শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ মাহমুদ হাসান খান, ঝিনাইদহ-৩ মোহাম্মদ মেহেদী হাসান, যশোর-১ মোঃ মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ মোছা: সাবিরা সুলতানা, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ টি.এস. আইয়ুব, যশোর-৬ কাজী রওনকুল ইসলাম, মাগুরা-১ মোঃ মনোয়ার হোসেন, মাগুরা-২ নিতাই রায় চৌধুরী, নড়াইল-১ বিশ্বাস জাহাঙ্গীর আলম, খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, খুলনা-৫ মোহাম্মদ আলী আসগর, খুলনা-৬ মনিরুল হাসান বাপ্পী, সাতক্ষীরা-১ মোঃ হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ কাজী আলাউদ্দীন এবং সাতক্ষীরা-৪ মোঃ মনিরুজ্জামান।
পিএস
আপনার মতামত লিখুন :