ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর সাবেক সাত কেন্দ্রীয় সভাপতি। প্রথমবারের মতো একসঙ্গে এত সংখ্যক সাবেক ছাত্রনেতার জাতীয় সংসদে প্রবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
নির্বাচিতদের মধ্যে রয়েছেন কুমিল্লা–১১ আসন থেকে ডা. সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, ঢাকা–১২ আসন থেকে সাইফুল আলম খান মিলন, সিরাজগঞ্জ–৪ আসন থেকে রফিকুল ইসলাম খান এবং চাঁপাইনবাবগঞ্জ–৩ আসন থেকে নুরুল ইসলাম বুলবুল। এছাড়া পটুয়াখালী–১ আসন থেকে শফিকুল ইসলাম মাসুদ, গাজীপুর–৪ আসন থেকে সালাহউদ্দিন আইয়ুবী এবং মেহেরপুর–১ আসন থেকে হাফেজ রাশেদুল ইসলামও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রসংগঠন থেকে উঠে আসা এসব নেতার সংসদে প্রবেশ দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে ছাত্রনেতৃত্বের ধারাবাহিক প্রভাবও আরও স্পষ্ট হলো।
তবে বিরোধী মহলে বিষয়টি নিয়ে সমালোচনাও রয়েছে। তাদের মতে, অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও আদর্শিক অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। নবনির্বাচিত এমপিরা জানিয়েছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং নিজ নিজ এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়াই হবে তাদের প্রধান লক্ষ্য।
এসএইচ
আপনার মতামত লিখুন :