জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, এ বিষয়ে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলা-এর একটি টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা স্পষ্টভাবে বলেন, এনসিপিতে যোগ দেওয়ার খবরটি ‘একেবারেই গুজব’। তার ভাষায়, এ ধরনের আলোচনার কোনো সত্যতা নেই। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে এবং এনসিপির পক্ষ থেকেও তাকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে তিনি বলেন, ওই আহ্বানকে গুরুত্ব দেননি। বরং বিষয়টি হালকাভাবে নিয়েছেন এবং এ নিয়ে আর কোনো আলোচনা এগিয়ে নেননি।
এনসিপিতে যোগ দিলে সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল কথা বলার সুযোগের জন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। তার মতে, মত প্রকাশের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে।
তিনি আরও বলেন, নিজের রাজনৈতিক আদর্শ ও বিশ্বাস বিসর্জন দিয়ে শুধু সংসদে বক্তব্য দেওয়ার সুযোগের জন্য দল পরিবর্তন করা তার পক্ষে সম্ভব নয়।
এম
আপনার মতামত লিখুন :