ছবি : প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটিতে ১নং সহ-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান জলিল।
গত ৪ এপ্রিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মাহমুদুল হাসান জলিল কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার ২নং আকুবপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বলিঘর গ্রামের আব্দুল কুদ্দুস সাহেবের বড় সন্তান।
তিনি প্রথমে শিক্ষা জীবন শুরু করেন বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন । ৪ ভাই -বোনের মধ্যে মাহমুদুল হাসান জলিল বড়।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহমুদুল হাসান জানান, সংগঠনের আদর্শ বাস্তবায়নে তিনি রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। অতীতে রাজপথে তার ভূমিকা ছিল অতুলনীয়। তার এই সাফল্যে নিজ এলাকা ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তৃণমূল নেতা-কর্মীরা আশা করছেন, অভিজ্ঞ ও সাহসী এই তরুণ নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল আগামীতে আরও সুসংগঠিত হবে।
পিএস
আপনার মতামত লিখুন :