ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে বড় সুখবর

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৭:১৪ পিএম
ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে বড় সুখবর

ফাইল ছবি

বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রণয় ভার্মা। তিনি বলেন, ভিসা চালু হলে তখনই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানা যাবে।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা কার্যক্রম কখন চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় এখনো বলা যাচ্ছে না।

চলতি মাসের শুরুর দিকে তিনি জানিয়েছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রস–বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে এ সহযোগিতা কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে। পাশাপাশি চলমান বিভিন্ন যৌথ প্রকল্প নিয়েও আলোচনা করা হয়েছে।

এসএইচ 
 

Link copied!