আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৯:২৩ এএম
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বে জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজ চলায় দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় আজ (শনিবার, ২২ আগস্ট) সকালে বৃষ্টির পরও বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ।

যার বায়ুমান স্কোর ১৬১। বাতাসের এই অবস্থার মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৭ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।

যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৬৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানীর কাম্পালা। এছাড়া ১৬২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এর পরের অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানীর ঢাকা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসা, বাহারাইনের মানামা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এম

Link copied!