আল্লাহর রহমত লাভে ৪টি শক্তিশালী দোয়া

  • ধর্মচিন্তা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১২:৩৫ পিএম
আল্লাহর রহমত লাভে ৪টি শক্তিশালী দোয়া

মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তিনি বান্দার হৃদয়ের আর্তনাদ শোনেন, গোপন কান্না জানেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন।” (কোরআনুল কারিম, সুরা জুমার: ৫৩)

এই আয়াত আমাদের আশ্বস্ত করে—জীবন যত কঠিনই হোক, আল্লাহর রহমত সবকিছুকে বদলে দিতে সক্ষম। নিচে কোরআন থেকে রহমত প্রার্থনার চারটি দোয়া তুলে ধরা হলো—

১. হেদায়েত ও রহমতের দোয়া

আরবি:
رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً وَّ هَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا

উচ্চারণ:
রাব্বানা আতিনা মিনলাদুনকা রাহমাতান ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা।

অর্থ:
হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের কাজ সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দিন।
(সুরা কাহাফ: ১০)

২. ক্ষমা, মার্জনা ও সহনশীলতার দোয়া

আরবি:
رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ اِنۡ نَّسِیۡنَاۤ اَوۡ اَخۡطَاۡنَا ...

উচ্চারণ:
রব্বানা লা তুআখিযনা ইন নাসীনা আও আখতা’না... (পূর্ণ দোয়া পাঠ করুন)।

অর্থ:
হে আমাদের রব, ভুল-ত্রুটির জন্য আমাদের পাকড়াও করবেন না। আমাদের ওপর এমন বোঝা চাপাবেন না, যা বহনের সামর্থ্য আমাদের নেই। আমাদের ক্ষমা করুন, মার্জনা করুন এবং আমাদের ওপর রহম করুন।
(সুরা বাকারা: ২৮৬)

৩. ইমান ও রহমতের দোয়া

আরবি:
رَبَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ

উচ্চারণ:
রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুর রাহিমিন।

অর্থ:
হে আমাদের রব, আমরা ইমান এনেছি; আমাদের ক্ষমা করুন, আমাদের ওপর রহম করুন। আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।
(সুরা মুমিনুন: ১০৯)

৪. দুনিয়া ও আখেরাতের কল্যাণের দোয়া

আরবি:
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ:
রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ওয়া কিনা আযাবান নার।

অর্থ:
হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতে কল্যাণ দিন এবং আগুনের আজাব থেকে রক্ষা করুন।
(সুরা বাকারা: ২০১)

আল্লাহর রহমত সীমাহীন। তাই হতাশ না হয়ে নিয়মিত দোয়া ও তাওবার মাধ্যমে তাঁর কাছে ফিরে আসাই মুমিনের করণীয়। তাঁর দরবারে করা কোনো দোয়া কখনোই বিফলে যায় না।

এম

Link copied!