হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬১ হাজার বাংলাদেশি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০১:৩০ পিএম
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬১ হাজার বাংলাদেশি

ফাইল ছবি

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬০ হাজার ৯৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ১৫৭টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। 

রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

রোববার (১৭ মে) সকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬০ হাজার ৯৯৪ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮০টি ফ্লাইটে ৩১ হাজার ৬৪৮ জন বাংলাদেশি জেদ্দায় গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটে ২০ হাজার ৮৯২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৪ জন হজযাত্রী পৌঁছেছেন। 

এদিকে চলতি বছর হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত সৌদি আরবে ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। ১৬ জনের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে হজ বুলেটিন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছিল। প্রবাসে দেশের এই নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতার জন্য বিশেষ তদারকি করছে বাংলাদেশ হজ মিশন।

পিএস

Link copied!