বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা

চলতি বছরই রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু হবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৩:৫৭ পিএম
চলতি বছরই রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু হবে

ঢাকা : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপরীক্ষামূলকভাবে চালু হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রাশিয়াকে নভেম্বরে চালু করার জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু তারা জানিয়েছে ডিসেম্বরে চালু করবে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চলে এসেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটা দল পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে ফাইনাল সম্মতি দেবে।’

পদ্মা নদীর তীরে পাবনায় অবস্থিত এ দুই-ইউনিটের প্ল্যান্টটি রাশিয়ার নির্মিত ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে, যা দুই ইউনিটে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যেখানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা মান, প্রাসঙ্গিক দিকনির্দেশনা ও আন্তর্জাতিক সেরা অনুশীলন অনুসরণ করা হচ্ছ।

পিএস

Link copied!