নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিশ্বজয়ের ঐতিহাসিক ফাইনাল শেষে পর্দা নামল ২০২৬ ফিফা বিশ্বকাপের। শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টের ব্যক্তিগত ও দলগত নৈপুণ্যের জন্য সেরা পুরস্কারগুলোও এখন স্প্যানিশদের দখলে। ফাইনালে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তোলা স্পেনের জয়জয়কারের রাতে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপের সেরা পুরস্কারজয়ীদের তালিকা।
গোল্ডেন বল: স্প্যানিশ অধিনায়ক রদ্রি পুরো বিশ্বকাপে ছিলেন অবিশ্বাস্য। ৮ ম্যাচে ৭২৬ মিনিট মাঠে থেকে ৬৯২টি নির্ভুল পাস দেওয়া রদ্রির পাসের সফলতার হার ছিল ৯৪ শতাংশ। তার নেতৃত্বে স্পেন মাঝমাঠে ছিল অপরাজেয়। তিনিই জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বল।
গোল্ডেন বুট: ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে টুর্নামেন্টে মোট ১০টি গোল করে গোল্ডেন বুট জিতেছেন। বিশ্বকাপে পরপর দুইবার এই ট্রফি জেতার অনন্য কীর্তিও গড়লেন তিনি। একই সাথে ২২ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই কিংবদন্তি।
গোল্ডেন গ্লাভস : স্পেনের গোলরক্ষক উনাই সিমন পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য দৃঢ়তা দেখিয়েছেন। তিনি ৮ ম্যাচে প্রায় ৫৫০ মিনিট গোল অক্ষত রেখে ৭টি ক্লিনশিট নিয়ে তিনি গোল্ডেন গ্লাভ জয় করেছেন। স্পেনের এই গোলকিপার পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছেন।
সেরা উদীয়মান খেলোয়াড় : বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাউ কুবারসি। স্পেনের এই ১৯ বছর বয়সী ডিফেন্ডারের বিপক্ষে প্রতিপক্ষ দল মাত্র একটি গোল করতে পেরেছে। সব মিলিয়ে তিনি ৩৩ বার বল ক্লিয়ার বা বিপদমুক্ত করেছেন।
ফাইনাল সেরা : ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে স্পেনের ফেরান তোরেসের হাতে। ম্যাচের অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে তার জয়সূচক একমাত্র গোলেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: টুর্নামেন্টের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে নেদারল্যান্ডসকে প্রদান করা হয়েছে 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ড'। ইউরোপের এই দেশটি টুর্নামেন্টের রাউন্ড অব ৩২ থেকে বাদ পড়েছে।
এম
আপনার মতামত লিখুন :